June 3, 2026, 11:10 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

কক্সবাজারে অবৈধ পাহাড় কাটার অভিযোগে তোলপাড়, প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ

অভয়নগর প্রতিবেদক

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, প্রভাবশালী একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে দিন-রাত পাহাড় কেটে মাটি সরিয়ে নিচ্ছে, অথচ দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল আলম বহদ্দের ছেলে পারভেজের নেতৃত্বে একটি চক্র এ কার্যক্রম পরিচালনা করছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সঙ্গে যোগসাজশের কারণেই প্রকাশ্যে পাহাড় কাটার পরও তারা পার পেয়ে যাচ্ছে।
এদিকে বন বিভাগের নিকটবর্তী এলাকায় এমন কর্মকাণ্ড চললেও সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নিয়মিত মাসোয়ারার বিনিময়ে কিছু দায়িত্বশীল ব্যক্তি নীরব ভূমিকা পালন করছেন।
স্থানীয়রা জানান, কাটা মাটি বসতবাড়ি নির্মাণসহ বিভিন্ন কাজে বিক্রি করা হচ্ছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং বর্ষা মৌসুমে ভূমিধসের ঝুঁকি বাড়ছে। সচেতন মহল আশঙ্কা করছে, এভাবে চলতে থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিবেশবিদরা বলছেন, দ্রুত অবৈধ পাহাড় কাটা বন্ধে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে।
স্থানীয়দের দাবি, অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।



ফেসবুক কর্নার