June 24, 2026, 4:25 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

কিশোরগঞ্জে ভয়াবহ নদীভাঙন: বিলীন হওয়ার শঙ্কায় নয়াবাড়ী গ্রাম, আতঙ্কে শতাধিক পরিবার

অভয়নগর প্রতিবেদক

কিশোরগঞ্জের ইটনা উপজেলার ৪নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নয়াবাড়ী (মধ্যগ্রাম) এলাকায় ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। টানা ভারী বর্ষণ ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙনের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে অচিরেই পুরো নয়াবাড়ী গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির চাপে নদীর তীর ভাঙতে শুরু করে। প্রথমদিকে ভাঙন সীমিত থাকলেও বর্তমানে তা ভয়াবহ রূপ ধারণ করেছে। ইতোমধ্যে অন্তত ৮ থেকে ১০টি পরিবারের বসতঘর, রান্নাঘর, বাথরুম ও বসতভিটা নদীগর্ভে তলিয়ে গেছে। আরও অনেক পরিবার ঘরবাড়ি সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, প্রতিদিন নদী একটু একটু করে তাদের বসতভিটা গ্রাস করছে। রাতভর আতঙ্কে থাকতে হচ্ছে পরিবারগুলোর সদস্যদের। অনেকেই ঘুমাতে পারছেন না, কারণ কখন নদী তাদের ঘরবাড়ি গিলে ফেলে সেই শঙ্কা সবসময় তাড়া করে ফিরছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুম এলেই এই এলাকায় নদীভাঙন দেখা দিলেও স্থায়ী কোনো প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতি বছরই নতুন নতুন পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেকেই নিঃস্ব হয়ে পড়ছেন।
স্থানীয় বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম টিপু বলেন, “দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পুরো গ্রাম নদীতে চলে যাবে। আমরা প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি।”
এদিকে নদীভাঙনের কারণে এলাকার রাস্তাঘাট, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের মতে, ভাঙন অব্যাহত থাকলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোও ঝুঁকির মধ্যে পড়বে।
এলাকাবাসী দ্রুত প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে নয়াবাড়ী গ্রামের অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়বে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকায়



ফেসবুক কর্নার