May 9, 2026, 2:52 pm
শিরোনাম :
বরিশালে ইয়াবা-গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে ১ হাজার নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক ১ সিলেটে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ বিতরণ বাংলার রাজনৈতিক দিগন্ত বদল: রাজভবন থেকে ব্রিগেডে গেরুয়া ঝড়, মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্র নিহত, আহত অন্তত ২০ সময় বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, দুর্ভোগে হাজারো মানুষ ঝিনাইদহে গৃহবধূর মৃত্যু: পারিবারিক কলহের অভিযোগ, তদন্তে পুলিশ স্কুলের খাবারে মিলল সাপ, শতাধিক শিক্ষার্থী অসুস্থ লক্ষ্মীপুরে কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে মধ্যরাতের অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

সময় বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, দুর্ভোগে হাজারো মানুষ

অভয়নগর প্রতিবেদক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খড়খড়ি নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ নির্ধারিত সময় পার হওয়ার পরও শেষ হয়নি। এক দফা সময় বৃদ্ধি করেও এখনো প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজ অসম্পূর্ণ রয়েছে। ফলে বর্ষা মৌসুমে হাঁটু পানি পেরিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থীসহ আশপাশের প্রায় ১০ হাজার মানুষকে।
শুক্রবার (৮ মে) সরেজমিনে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের উমেষের ডাঙ্গা এলাকায় গিয়ে দেখা যায়, সেতুর পিলার নির্মাণ শেষ হলেও একটি মাত্র স্প্যান বসানো হয়েছে। অন্য স্প্যানের কাজ চলছে ধীরগতিতে। কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় স্থানীয়দের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
স্থানীয়রা জানান, আগে চলাচলের জন্য সেতুর পাশে একটি বাঁশের সাঁকো ছিল। তবে নির্মাণকাজের সময় সেটি ভেঙে ফেলা হয়। বর্তমানে নারী, বৃদ্ধ ও শিক্ষার্থীদের নদীর পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উমেষের ডাঙ্গা এলাকার খড়খড়ি নদী পার হয়ে ইউনিয়নের ৪, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড ছাড়াও পার্শ্ববর্তী দিনাজপুরের খানসামা উপজেলার বাদশা বাজার ও ভবানীগঞ্জ এলাকার হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করেন। ইউনিয়ন পরিষদ, হাসপাতাল ও উপজেলা সদরে যাওয়ার এটি অন্যতম গুরুত্বপূর্ণ পথ। শত শত শিক্ষার্থী প্রতিদিন এই নদী পার হয়ে বিদ্যালয়ে যায়।
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাদেক বলে, “নদীতে পানি বেড়ে গেছে। স্কুলে যেতে খুব কষ্ট হয়। কাপড় ভিজে যায়, পানিতে নামলে হাত-পা চুলকায়।”
স্থানীয় যুবক মাজেদুল ইসলাম বলেন, “দুই বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তিন বছরেও শেষ হয়নি। বিকল্প রাস্তা না থাকায় কষ্ট করে চলাচল করতে হচ্ছে।”
ভ্যানচালক আলমগীর বলেন, “পানি বাড়ায় ভ্যান নিয়ে যাওয়া যায় না। ফসল পারাপার করতেও সমস্যা হচ্ছে। আপাতত একটি বাঁশের সাঁকো করে দিলে মানুষ কিছুটা স্বস্তি পেত।”
দেবীগঞ্জ উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরের ‘IRIDP-3’ প্রকল্পের আওতায় ৬ কোটি ৩০ লাখ ৪৭ হাজার ৪৮৪ টাকা ব্যয়ে ৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজের দায়িত্বে রয়েছে চট্টগ্রামের মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স লিমিটেড।
২০২৩ সালের ১৮ অক্টোবর কাজ শুরু হয়ে ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। তবুও এখনো কাজ অসম্পূর্ণ রয়েছে।
উপ-ঠিকাদার রাসেল ইসলাম বলেন, “মূল ঠিকাদার দীর্ঘদিন কাজ বন্ধ রাখায় বিলম্ব হয়েছে। পরে আমাকে কাজ সম্পন্নের দায়িত্ব দেওয়া হয়েছে।”
দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. শাহরিয়ার ইসলাম শাকিল জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে। সাময়িক দুর্ভোগ কমাতে একটি অস্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, “এলাকাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”



ফেসবুক কর্নার