June 24, 2026, 11:28 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

ফুলেল সংবর্ধনায় ধামরাই উন্নয়ন নিয়ে মতবিনিময়

আলামিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদের আমন্ত্রণে তার ধামরাইস্থ বাসভবনে এক রাজনৈতিক সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ তমিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী সংসদ সদস্য সুলতানা আহমেদ। তিনি নিজ বাসভবনে এমপি তমিজ উদ্দিনকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় দুই সংসদ সদস্য ধামরাই উপজেলার উন্নয়ন, স্থানীয় রাজনৈতিক কার্যক্রম এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে ধামরাই উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও যুবদল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। দুই সংসদ সদস্যের এই সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় এবং পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, এ ধরনের সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক যোগাযোগ স্থানীয় সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে।



ফেসবুক কর্নার