June 24, 2026, 11:08 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

দক্ষিণখানে রাজনৈতিক পরিচয় বদল নিয়ে আলোচনা, উঠছে নানা প্রশ্ন

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

রাজধানীর দক্ষিণখান এলাকায় রাজনৈতিক পরিচয় পরিবর্তনকে কেন্দ্র করে নাজমুল কবির মহিন নামের এক নেতাকে ঘিরে নানা আলোচনা ও অভিযোগ উঠেছে। স্থানীয় বিভিন্ন মহলের দাবি, অতীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকা এ ব্যক্তি বর্তমানে দক্ষিণখান থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল কবির মহিন পূর্বে “বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ” দক্ষিণখান থানা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সক্রিয় ছিলেন। এছাড়া অতীতে আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতাকর্মীর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলেও অভিযোগ রয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও রাজনৈতিক কর্মীর অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি নতুন রাজনৈতিক পরিচয়ে সক্রিয় হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, বর্তমানে দক্ষিণখান থানা শ্রমিক দলের একটি অংশের ঘনিষ্ঠতার মাধ্যমে তিনি সংগঠনের গুরুত্বপূর্ণ পদ লাভ করেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আদর্শভিত্তিক রাজনীতির পরিবর্তে ব্যক্তি স্বার্থকে কেন্দ্র করে দলবদলের প্রবণতা রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে নাজমুল কবির মহিনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত বা প্রামাণ্য নথি প্রকাশ্যে আসেনি।
দক্ষিণখান এলাকার কয়েকজন বিএনপি সমর্থক অভিযোগ করেন, “দীর্ঘদিন ধরে রাজপথে থাকা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের পরিবর্তে বিতর্কিত অতীতের ব্যক্তিদের পদায়ন তৃণমূলের মধ্যে প্রশ্ন তৈরি করছে।”
তবে এ বিষয়ে নাজমুল কবির মহিন কিংবা সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।



ফেসবুক কর্নার