June 24, 2026, 2:59 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

সাতক্ষীরার কালিগঞ্জে প্রেমিক-প্রেমিকা পালানোর সময় টাকা ছিনতাই, প্রাইভেটকারসহ চালক আটক

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলার এক তরুণী প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ের উদ্দেশ্যে সাতক্ষীরার কালিগঞ্জে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাইভেটকারসহ চালককে আটক করেছে পুলিশ।

জানা গেছে, খুলনা জেলার কয়রা থানার প্রভাস মণ্ডলের মেয়ে রূপা মণ্ডল বাড়ি থেকে টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের বাধঘাটা গ্রামের গৌরপদ সরকারের ছেলে প্রেমিক চিরঞ্জিত সরকারের সঙ্গে বিয়ের উদ্দেশ্যে পালিয়ে কালিগঞ্জে আসেন।

পরে খবর পেয়ে প্রেমিক চিরঞ্জিত সরকার খানপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে রফিকুল ইসলামের প্রাইভেটকার ভাড়া করে কালিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। কালিগঞ্জে এসে অপেক্ষমাণ প্রেমিকা রূপা মণ্ডলকে গাড়িতে তোলার পর চালক তাদের পালিয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পারেন বলে জানা যায়।

অভিযোগ রয়েছে, এরপর চালক রফিকুল ইসলাম ভয়ভীতি দেখিয়ে গাড়িটি ঘুরিয়ে নারায়ণপুর হাসপাতাল রোডের দিকে নিয়ে যান এবং পথিমধ্যে তাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেন।

রবিবার (২৪ মে) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে গাড়ির ভেতর থেকে চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন ঘটনাস্থলে পৌঁছান। এ সময় নগদ ৫ হাজার ৮০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ঢাকা মেট্রো-১৩-৫৭০৮ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয় এবং চালক রফিকুল ইসলামকে আটক করে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় প্রেমিক চিরঞ্জিত সরকার বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই মনির হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার, নগদ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন বলেন,
“বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”



ফেসবুক কর্নার