June 24, 2026, 1:57 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

মৌলভীবাজারে নবাগত সিলেট রেঞ্জ ডিআইজির সফর, পুলিশ সদস্যদের পেশাদারিত্বের আহ্বান

কাউসার কুড়াউলা মৌলভীবাজার প্রতিনিধি

সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. মো: জিল্লুর রহমান শনিবার (২৩ মে ২০২৬) মৌলভীবাজার জেলা সফর করেছেন। সফরকালে তিনি জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় অংশ নেন।
সকাল ১১টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) আসিফ মহিউদ্দীন, পিপিএম। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।
সকাল সাড়ে ১১টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ডিআইজি। সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের কল্যাণ সংশ্লিষ্ট দাবি ও প্রস্তাব তুলে ধরেন। ডিআইজি বিষয়গুলো গুরুত্বসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আধুনিক, মানবিক ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে ডিআইজির হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলার বিভিন্ন থানা ও ইউনিটের চৌকস পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
সভা শেষে ডিআইজি পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি লিচু গাছের চারা রোপণ করেন।
পরে বেলা আড়াইটায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ডিআইজির সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং অপরাধ দমনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় সিলেট রেঞ্জ ও মৌলভীবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার