June 24, 2026, 1:57 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

বান্দরবান বালাঘাটায় জমজমাট কোরবানির পশুর হাট, চলছে উৎসবমুখর কেনাবেচা

ওমর ফারুক বান্দরবান প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বান্দরবানের বালাঘাটায় বসেছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী পশুর হাট। হাট ঘুরে দেখা গেছে, সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় এবং উৎসবমুখর পরিবেশে চলছে গরু ও ছাগল কেনাবেচা।

হাটে স্থানীয় পাহাড়ি দেশি গরুর পাশাপাশি সমতলের বিভিন্ন জাতের বড়, মাঝারি ও ছোট আকারের গরুর প্রচুর আমদানি হয়েছে। এছাড়া স্থানীয় জাতের খাসি ও ছাগলও ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে।

ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনতে এক হাট থেকে অন্য হাটে ছুটছেন। বিক্রেতারা জানান, পশুখাদ্যের দাম কিছুটা বেড়ে যাওয়ায় গত বছরের তুলনায় দাম সামান্য বেশি হলেও বেচাকেনা বেশ ভালো হচ্ছে।

তিন দিনব্যাপী এই হাটে ক্রেতা ও বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও হাট ইজারাদারদের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। জাল টাকা শনাক্তকরণ মেশিন এবং পর্যাপ্ত নিরাপত্তা থাকায় স্বস্তিতে কেনাকাটা করছেন সাধারণ মানুষ।

কোরবানির ঈদ ঘনিয়ে আসায় শেষ মুহূর্তের এই হাটে কেনাবেচা আরও জমজমাট হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার