June 17, 2026, 5:51 pm
শিরোনাম :
চার সাংবাদিকদের নামে মিথ্যা মামলার নিন্দা জানাল বাংলাদেশ বার্তা সোসাইটি আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন: প্রধান আসামি গ্রেফতার, উদ্ধার হত্যার অস্ত্র ও মোবাইল ফোন বিশ্বকাপ অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে, ইতিহাস গড়ল আফ্রিকার নবাগতরা জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ, তিন সন্তান নিয়ে বাবার বাড়িতে আশ্রয় স্বপ্নার যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ আলীকদম জোনের উদ্যোগে কুরুকপাতায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ২৭৬ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ স্থানীয় নির্বাচনে আ. লীগের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন রুমিন ফারহানা কুড়িগ্রাম সীমান্তের কাঁটাতার ও এক নিষ্পাপ শিশুর অবরুদ্ধ শৈশব অনলাইনে হাজিরা দিতে জীবনের ঝুঁকি নিয়ে গাছের মাথায় শিক্ষক, নেট দুনিয়ায় ভাইরাল! লক্ষীপুরে সড়ক যেন মরণফাঁদ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মেঘনা ট্রেডার্স নামের তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা ১১টা ৪৩ মিনিটে বন্দর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সূত্র জানায়, মেঘনা গ্রুপের মালিকানাধিন জাহাজটি ২৬ মে ইন্দোনেশিয়া থেকে আরবিডি সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় আসে।
বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ মিনিটে জাহাজটিতে আগুন লাগে। এ ঘটনার পরপরই কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে বন্দরের জাহাজ ‘কান্ডারি-৩’ ও ‘কান্ডারি-১১’, নৌবাহিনীর ‘টাগ বিএনটি সেবক’ আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
চট্টগ্রাম বন্দরের মুখপাত্র নাসির উদ্দিন জানান, জাহাজটির ইঞ্জিনরুম থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধান চলছে।



ফেসবুক কর্নার