June 24, 2026, 1:58 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

অসহায় এতিম মেয়ের বিয়ের দায়িত্ব নিল ‘মানবসেবা’, সম্পন্ন হলো আনন্দঘন আয়োজনে

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর ধামইরহাটে এক অসহায় ও পিতৃহীন (এতিম) মেয়ের বিয়ের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে তা সফলভাবে সম্পন্ন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘মানবসেবা’। সংগঠনটির এমন মানবিক উদ্যোগে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
শনিবার (৩০ মে) ধামইরহাট কমিউনিটি সেন্টারে আনন্দঘন পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা ও বরযাত্রী আপ্যায়নের আয়োজন করা হয়। মেয়ের পরিবারের আর্থিক অসচ্ছলতার বিষয়টি জানতে পেরে সংগঠনটি বিয়ের সকল খরচ বহনসহ প্রয়োজনীয় আয়োজনের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ পারভেজ, ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান মাহফুজার রহমান চৌধুরী, অবসরপ্রাপ্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল, আলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিথিরা সামাজিক সংগঠন ‘মানবসেবা’র এ মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সংগঠনের সদস্যরা জানান, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, একটি এতিম মেয়ের বিয়ের দায়িত্ব গ্রহণ করে ‘মানবসেবা’ যে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোর জন্য অনুকরণীয় হয়ে থাকবে।



ফেসবুক কর্নার