June 24, 2026, 2:59 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

আলীকদমে সড়ক ও গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি এলাকাবাসীর

রাসেল বান্দরবান

বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডে পিআইও কার্যালয়ের অধীনে বাস্তবায়নাধীন একটি গ্রামীণ সড়ক ও গাইড ওয়াল নির্মাণ প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই গাইড ওয়ালের কিছু অংশে ফাটল ও ক্ষতির চিহ্ন দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। তাদের দাবি, কাজের মান সঠিকভাবে নিশ্চিত করা না হলে বর্ষা মৌসুমে সড়ক ও গাইড ওয়াল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর কয়েকজন জানান, “কাজ শেষ হওয়ার আগেই যদি দেয়ালে ফাটল দেখা দেয়, তাহলে ভবিষ্যতে এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন থেকেই যায়। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে দ্রুত তদন্ত প্রয়োজন।”
অভিযোগ রয়েছে, সরকারি ছুটি ও সংশ্লিষ্ট প্রকৌশলীর অনুপস্থিতির সময়েও নির্মাণকাজ চালিয়ে যাওয়া হয়েছে। তবে এ বিষয়ে ঠিকাদার মো. মোজাম্মেল অভিযোগ অস্বীকার করে বলেন, প্রকল্পের কাজ অনুমোদিত পরিকল্পনা অনুযায়ীই পরিচালিত হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে।
এ বিষয়ে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সরেজমিনে স্থানীয়রা দাবি করেন, গাইড ওয়ালে ব্যবহৃত কিছু ইটের মান নিয়ে প্রশ্ন রয়েছে এবং নির্মাণকাজে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন।
এদিকে আলীকদম উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, প্রকল্পসংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের দাবি, প্রকল্পের কাজের মান যাচাইয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত অবস্থা জনগণের সামনে তুলে ধরা হোক এবং কোনো অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।



ফেসবুক কর্নার