June 5, 2026, 6:19 am
শিরোনাম :
বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ

ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া

অভয়নগর প্রতিবেদক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা মহাসড়কের তারাইল বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন খারদিয়া গ্রামের সোহানুর রহমান সোহান ও সাঈদ মাতব্বর। তারা যথাক্রমে শামীম মাতুব্বর ও আইয়ুব মাতুব্বরের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে সাঈদ মাতব্বর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত সোহানুর রহমান সোহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলী টমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা আহত দুই কিশোরের দ্রুত সুস্থতা কামনা করে তাদের জন্য দোয়া করেছেন।
এ ঘটনায় অভিভাবক ও সচেতন মহল কিশোর-তরুণদের মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, ট্রাফিক আইন মেনে চলা এবং বেপরোয়া গতি পরিহার করলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব।
স্থানীয়দের আশা, আহত দুই কিশোর দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে।



ফেসবুক কর্নার