June 5, 2026, 6:19 am
শিরোনাম :
বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ

ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি

অভয়নগর প্রতিবেদক

ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা, গ্রাহকস্বার্থ রক্ষা, ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা শাখার সামনে ইসলামী ব্যাংকের গ্রাহকদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক ও সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্রাহকদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংক কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব। তারা অভিযোগ করেন, ব্যাংক খাতে নানা অনিয়ম ও বিতর্কের কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতি দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি গ্রাহকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
বক্তারা আরও বলেন, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে তারা ব্যাংকের চেয়ারম্যান অপসারণ, আমানতের সুরক্ষা এবং গ্রাহকদের ওপর হামলার অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক শফিউদ্দিন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক জাকারিয়া, আব্দুল মমিন, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, নুরজাহান বেগম, রহিমা খাতুন ও শিরিন শবনম।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।



ফেসবুক কর্নার