June 8, 2026, 7:04 am
শিরোনাম :
সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি নওগাঁয় জমি বিরোধে বৃদ্ধ নিহত, চারজন আটক বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল

সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক

আফাজ উদ্দিন স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

 

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ। রোববার (০৭ জুন) বিকেলে থানা পুলিশ ওই বৃদ্ধকে আটক করেন। আটককৃত ব্যক্তি উপজেলার রুস্তমপুর ইউনিয়নের লামনী গ্রামের মৃত সফর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সদর ইউনিয়নের আম বাড়ি এলাকায় আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে প্রতিবেশী ওই শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা করে নুর উদ্দিন। পরবর্তীতে শিশুটি কান্নাকাটি করতে থাকলে পরিবারের সদস্যরা ঘটনটি জানতে পারেন। এই ন্যাক্কারজনক ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজনের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত নুর উদ্দিনকে আটক করতে সক্ষম হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হচ্ছে এবং এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটককৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।



ফেসবুক কর্নার