June 8, 2026, 5:06 pm
শিরোনাম :
ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ  জেলেদের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

মৃত্যুফাঁদে পরিণত রৌমারীর সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
oplus_0

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। উপজেলার প্রধান সড়কগুলোতে সৃষ্টি হওয়া অসংখ্য গর্ত ও খানাখন্দের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয়দের ভাষায়, এসব সড়ক এখন কার্যত ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, রৌমারী ফায়ার সার্ভিস সংলগ্ন রৌমারী-ঢাকা মহাসড়ক, দোহা মার্কেট এলাকা, ইসলামী ব্যাংকের সামনে এবং উপজেলা সদরের শাপলা চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে তলিয়ে যায়, ফলে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।
স্থানীয় সিএনজি চালক আবু বক্কর বলেন, “ফায়ার সার্ভিস এলাকা ও জন্দিরকান্দা সুইচগেটের সামনে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়।”
মোটরসাইকেল চালক রাজু আহমেদ জানান, চাকরির প্রয়োজনে তাকে নিয়মিত রৌমারী, কর্তিমারী ও রাজিবপুর এলাকায় যাতায়াত করতে হয়। রাস্তার গর্তের কারণে একাধিকবার দুর্ঘটনার শিকার হয়েছেন বলেও তিনি জানান।
পথচারী জনি মণ্ডল বলেন, “শাপলা চত্বর এলাকায় হাঁটার সময় অসাবধানতাবশত গর্তে পড়ে পায়ে আঘাত পেয়েছি। রাতে চলাচল করা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।”
স্থানীয় ব্যবসায়ীরাও অভিযোগ করেন, সড়কের বেহাল অবস্থার কারণে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় পণ্য পরিবহনেও বাড়ছে খরচ ও সময়।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে দ্রুত সংস্কারের আশ্বাস দেওয়া হলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের।
রৌমারীবাসীর দাবি, ফায়ার সার্ভিস এলাকা, জন্দিরকান্দা সুইচগেট, দোহা মার্কেট, ইসলামী ব্যাংক মোড় ও শাপলা চত্বরসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোর সড়ক জরুরি ভিত্তিতে সংস্কার করতে হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ও টেকসই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
স্থানীয়দের মতে, সময়মতো প্রয়োজনীয় সংস্কার কাজ না হলে ভবিষ্যতে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা আরও বাড়তে পারে। তাই জনস্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।



ফেসবুক কর্নার