June 8, 2026, 3:59 pm
শিরোনাম :
টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

টাইব্রেকারের নাটকীয় জয়ে মঞ্জু স্মৃতি ফুটবলের শিরোপা সাহাপুরের

অভয়নগর প্রতিবেদক

জমকালো আয়োজন, টানটান উত্তেজনা ও বিপুল দর্শকের উপস্থিতির মধ্য দিয়ে শেষ হয়েছে ঐতিহ্যবাহী “মজিবুর রহমান মঞ্জু স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট”। সোমবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে চেংগাহাটি একাদশকে টাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাহাপুর এমপি বাড়ি একাদশ।
সাহাপুর এমপি সাহেবের ইটকলা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা শুরুর পর থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দর্শকদের দারুণ বিনোদন উপহার দেয়। একাধিক গোলের সুযোগ তৈরি হলেও ফরোয়ার্ডদের ব্যর্থতা এবং রক্ষণভাগের দৃঢ়তায় নির্ধারিত সময় গোলশূন্যভাবেই শেষ হয়।
ফলে ম্যাচের নিষ্পত্তি গড়ায় টাইব্রেকারে। সেখানে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সাহাপুর এমপি বাড়ি একাদশ ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয়। টাইব্রেকারে গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্স ও খেলোয়াড়দের আত্মবিশ্বাসী শটই দলের জয়ের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়।
ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করেন মো. রফিকুল ইসলাম রফিক। প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট ব্যক্তিত্ব মুস্তাফিজুর রহমান মামুনের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। পরে উদ্বোধক রফিকুল ইসলাম রফিক বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণ শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। মাঠজুড়ে আনন্দ মিছিল ও বিজয় উদযাপনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। দর্শকদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা, নিরাপত্তা এবং খেলার উপযোগী পরিবেশ নিশ্চিত করা হয়। আয়োজকরা বিজয়ী ও রানার্সআপ উভয় দলকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করেন, এ ধরনের টুর্নামেন্ট যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



ফেসবুক কর্নার