June 8, 2026, 10:47 am
শিরোনাম :
ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি নওগাঁয় জমি বিরোধে বৃদ্ধ নিহত, চারজন আটক বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা

কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

“সবুজে ঘিরি বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুরে অবস্থিত হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ বদরুল রহমান, মোঃ নাসরুল আনোয়ারসহ এলাকার বিভিন্ন সামাজিক ও পরিবেশ সচেতন ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আয়োজকরা জানান, পুরো মাসজুড়ে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের গাছের পরিচর্যা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতন করে তোলার কার্যক্রমও পরিচালিত হবে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কর্মসূচি পরিবেশ রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে সবুজায়নের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তুলবে।



ফেসবুক কর্নার