June 8, 2026, 10:47 am
শিরোনাম :
ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি নওগাঁয় জমি বিরোধে বৃদ্ধ নিহত, চারজন আটক বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা

বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ

অভয়নগর প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশানগাঁও সীমান্তে টানা প্রায় ৭২ ঘণ্টা অবস্থানের পর শূন্যরেখা থেকে ১১ জন ব্যক্তিকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সৃষ্টি হওয়া উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে।
সীমান্ত সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ১১ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর উদ্দেশ্যে শূন্যরেখা এলাকায় নিয়ে আসে বিএসএফ। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) তাদের গ্রহণে আপত্তি জানালে তারা সীমান্তের মধ্যবর্তী এলাকায় অবস্থান করতে বাধ্য হন।
স্থানীয়দের ভাষ্যমতে, নারী ও শিশুসহ ওই ১১ জন ব্যক্তি খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় প্রায় তিন দিন কাটান। এ সময় বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিক দফা যোগাযোগ ও আলোচনা চলে।
পরিস্থিতি জটিল আকার ধারণ করলে সোমবার বিএসএফ ওই ব্যক্তিদের শূন্যরেখা এলাকা থেকে সরিয়ে নিজেদের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। এর ফলে সীমান্তে দীর্ঘ সময় ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটে।
যদিও এ বিষয়ে বিজিবি বা বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে সীমান্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি প্রশাসনিক ও কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে।
ঘটনার পরও মশানগাঁও সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয়দের মতে, বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।



ফেসবুক কর্নার