June 24, 2026, 5:33 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়ার ঘোষণা, ফকিরহাটে আলোচনায় শেখ তারেক

তালহা জুবায়ের

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুধ দিয়ে গোসল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন শেখ তারেক নামে এক ব্যক্তি। তার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চর্চার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ তারেক শুক্রবার (১২ জুন) জুমার নামাজের আগে দুধ দিয়ে গোসল করেন এবং পরে নিজেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার ঘোষণা দেন। এ সময় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
শেখ তারেক দাবি করেন, তিনি গত ১৪-১৫ বছর ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দলের দুর্দিনে সক্রিয়ভাবে কাজ করেছেন। তবে বর্তমানে বিভিন্ন অনুপ্রবেশকারী দলের ভেতরে প্রভাব বিস্তার করায় তিনি নিজেকে অবহেলিত ও গুরুত্বহীন মনে করছেন। এ কারণেই তিনি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, “দীর্ঘদিন দলের সঙ্গে কাজ করেছি। কিন্তু নানা কারণে নিজেকে অবমূল্যায়িত মনে হয়েছে। তাই আজ থেকে দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে চিরতরে মুক্ত ঘোষণা করলাম।”
তবে শেখ তারেকের দাবির বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখা। উপজেলা শাখার সেক্রেটারি আবুল আলা মাসুম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, “তিনি জামায়াতের কোনো নিবন্ধিত কর্মী নন। তিনি দলটিকে ভালোবাসতেন মাত্র। ভালোবাসার মানুষ দলকে ভালোবাসা বন্ধ করতেই পারেন।”
ঘটনাটি নিয়ে ফকিরহাটজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।



ফেসবুক কর্নার