June 24, 2026, 5:33 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে রৌমারী, ভোলার মোড়ে বড় পর্দায় খেলা উপভোগ

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
oplus_0

ফুটবল বিশ্বকাপকে ঘিরে কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা রৌমারীতেও বইছে উৎসবের আমেজ। বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ উপভোগ করতে উপজেলার ভোলার মোড় শাপলা চত্বর সংলগ্ন ‘রৌমারী খেলাঘর’-এ ৪২ ইঞ্চি স্মার্ট এলইডি পর্দায় খেলা দেখার বিশেষ আয়োজন করা হয়েছে।
প্রোপাইটর মো. রফিকুল ইসলাম (রউফ)-এর উদ্যোগে আয়োজিত এ আসরে প্রতিদিনই জড়ো হচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, ব্যাংকার, দিনমজুরসহ বিভিন্ন বয়সী দর্শক একসঙ্গে বসে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করছেন।
গ্রামীণ ঐতিহ্যের আবহে কেউ মাটিতে, কেউ টুল বা বেঞ্চে বসে খেলা দেখছেন। এতে ফুটবলপ্রেমীদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। চায়ের আড্ডা, দল নিয়ে আলোচনা এবং প্রিয় খেলোয়াড়দের নিয়ে উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
খেলা দেখতে আসা দর্শক আলাল হোসেন বলেন, “বিশ্বকাপ এলেই ফুটবলের আলাদা একটা আনন্দ তৈরি হয়। বড় পর্দায় একসঙ্গে খেলা দেখার অনুভূতিটাই অন্যরকম।”
আরেক দর্শক আশিকুর রহমান বলেন, “এ ধরনের আয়োজন মানুষকে একত্র করে। খেলার মাধ্যমে সামাজিক বন্ধনও আরও দৃঢ় হয়।”
স্থানীয়দের মতে, বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া আসর নয়, এটি মানুষের মিলনমেলা ও আনন্দ ভাগাভাগিরও একটি উপলক্ষ। রৌমারীর ভোলার মোড়ের এই আয়োজন সেই চিত্রকেই নতুন করে ফুটিয়ে তুলেছে।



ফেসবুক কর্নার