June 24, 2026, 5:33 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

সরকারি খাল দখলের অভিযোগে উত্তেজনা, তদন্ত ও উচ্ছেদের দাবি এলাকাবাসীর

আমজাদ হোসেন লক্ষ্মীপুর

সরকারি খাল দখলের অভিযোগে উত্তেজনা, তদন্ত ও উচ্ছেদের
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরমনসা এলাকায় সরকারি খাল দখল করে খামার নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা ইব্রাহীমের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরমনসার মেহের আলী মিঝি বাড়ির বাসিন্দা ইব্রাহীম (পিতা: রফিক উল্ল্যা) চটকি সাঁকো বাজারের আগে প্রধান সড়কের পশ্চিম পাশে অবস্থিত একটি সরকারি খালের অংশ দখল করে সেখানে খামার নির্মাণ করছেন বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, খালটি দীর্ঘদিন ধরে এলাকার পানি নিষ্কাশন, কৃষিকাজ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। খালের ওপর স্থাপনা নির্মাণের ফলে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি এবং আশপাশের কৃষিজমির ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে তারা মনে করছেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সরকারি খাল দখলের বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে খালটি দখলমুক্ত করে এর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ইব্রাহীমের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি।
এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে সরকারি সম্পত্তি দখলমুক্ত করে জনস্বার্থ রক্ষা করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের দখলদারি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।



ফেসবুক কর্নার