July 20, 2026, 2:56 pm
শিরোনাম :
বিশ্বকাপ ফাইনাল দেখে ফেরার পর স্ত্রীর সঙ্গে অভিমান, যুবকের আত্মহত্যা নোয়াখালীতে ডিএনসির অভিযানে গাঁজা গাছ, ইয়াবা উদ্ধার, আটক ১ দিনাজপুরে পৃথক অভিযানে ৭ আসামি গ্রেপ্তার চুরি মামলায় মালামাল উদ্ধার, গ্রেফতার ১ বিগত ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুন রায় বাধা পেরিয়ে সংসদ ভবনের কাছে ককরোচ পার্টির সদস্যরা, উত্তপ্ত দিল্লি মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামী হত্যা, প্রেমিকসহ স্ত্রী গ্রেপ্তার “গত নির্বাচনে ব্যালট বাক্স চুরির হুমকি এসেছিল . হাসনাত আবদুল্লাহর

৬০ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-স্পেন

অভয়নগর প্রতিবেদক

৬০ বছর আগে, ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও স্পেন। সেই হাইভোল্টেজ ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনার পূর্ববর্তী সোনালী প্রজন্ম। ফলে অতীতের সেই একটি মাত্র জয়ের সুবাদে বিশ্বকাপের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এখনো পর্যন্ত আর্জেন্টিনা এগিয়ে রয়েছে।
রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে মুখোমুখি হবে এই দুই পরাশক্তি।

দীর্ঘ ছয় দশক পর আবার বিশ্বকাপের মঞ্চে দেখা দু;দলের, আর এবার সরাসরি শিরোপার লড়াইয়ে মুখোমুখি তারা। আন্তর্জাতিক ফুটবলে প্রীতি ম্যাচ ও অন্যান্য টুর্নামেন্ট মিলিয়ে দুই দল মোট ১৪ বার মুখোমুখি হলেও বিশ্বকাপের নক-আউটে এটিই তাদের প্রথম দেখা।
পুরোনো ইতিহাস ধরে রেখে আর্জেন্টিনা কি পারবে তাদের ট্রফি ধরে রাখতে, নাকি ১৯৬৬ সালের হারের প্রতিশোধ নিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন হবে স্পেন তার উত্তর মিলবে আগামী ১৯ জুলাই রাতের মেগা ফাইনালে।

উল্লেখ্য, হাইভোল্টেজ সেমিফাইনালে পরাশক্তি ফ্রান্সকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কাটে স্পেন। অন্যদিকে, শেষ চারের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের মহারথী হয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা



ফেসবুক কর্নার