August 2, 2026, 10:19 pm
শিরোনাম :
টাকার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব, জানালেন তিক্ত অভিজ্ঞতা চোরকে ধরে ১০০ রাকাত নামাজ পড়ালেন দোকান মালিক অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ ফুলপুরের নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ সরকারি কাজে বাধার মামলায় যুবসংহতির সাবেক নেতা গ্রেপ্তার বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনভোগান্তি নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে কেসিসি: মঞ্জু ইন্দোনেশিয়ায় সমুদ্রে ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৪১ প্রায় শারীরিক সম্পর্কের প্রস্তাব, তিক্ত অভিজ্ঞতা জানালন অভিনেত্রী বগুড়া দই ঘর’ হোটেলে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

৬০ সাংবাদিক পেলেন বিশেষ নিরাপত্তা সরঞ্জাম

শামিম হোসেন

পেশাগত ঝুঁকি কমাতে খুলনা বিভাগে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (বিজেপিসি) উদ্যোগে প্রায় ৬০ জন সাংবাদিকের মাঝে বুলেটপ্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট ও ইয়ারমাফসহ বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
শনিবার খুলনার অরণ্য ইকো গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯-এর সহযোগিতায় এসব নিরাপত্তা সরঞ্জাম সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০টি জেলার পাশাপাশি পাবনা ও গাইবান্ধাসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ২০০ সাংবাদিক অংশ নেন। এ সময় নিরাপত্তা সরঞ্জাম বিতরণের পাশাপাশি সংগঠনের খুলনা বিভাগের সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে-র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিক ও সংগঠনের বিভিন্ন জেলা শাখার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তারা ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯-এর সহযোগিতার প্রশংসা করেন।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ২০ জন নারী সাংবাদিকের মাঝে ল্যাপটপ বিতরণ করেছিল।



ফেসবুক কর্নার