June 5, 2026, 3:12 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

কালীগঞ্জে কোটি টাকার কার্পেটিং কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

হাফিজুর রহমান কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ইছাপুর- রথখোলা সড়কে তৎকালীন এমপি কোটায় ২০২০- ২১ অর্থবছরে আই,আর,আই,ডিপি- প্রকল্পে রাস্তা নির্মাণে নজিরবিহীন অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলেছে এলাকাবাসী। ৮৮ লক্ষ ৫৮ হাজার ৯ শত টাকার এই প্রকল্পে ১১৪০ মিটার রাস্তায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও পরিমাপে কম দিয়ে দায়সারা ভাবে সম্পন্ন করা হয়েছে। সিডিউল অনুযায়ী কোন কাজ হয়নি বলে এলাকাবাসী অভিযোগ তুলেছেন। জানা গেছে মেসার্স মজমল বাহারাইন নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপাইটার ওয়াহিদুল ইসলামের নামে কাজ হলেও সালাম নামে এক ব্যক্তি কাজটি দেখ ভালো করেছেন। সরজমিনে গিয়ে কাজের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী অফিসের অর্কেস্টার রমেশ এবং সাতক্ষীরা স্থানীয় সরকার প্রকৌশলী অফিসের সহকারী প্রকৌশলী হাসাইন সেখানে উপস্থিত থাকলেও তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। তবে তারা দায়িত্বশীল হিসেবে কি কাজ দেখে এবং বুঝে নেবেন তার কোন সদুত্তর মেলেনি। বালু নিম্নমানের, খোয়া মিশ্রিত অপরিষ্কার রাস্তার উপরে পিচ দিয়ে কার্পেটিং করার সময় ঠিকাদার বা উপজেলা, জেলা প্রকৌশলী অফিসের দায়িত্বশীল কাউকে খুঁজে পাওয়া যায়নি। পরে এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের নিকট জানতে চাইলে তিনি লোক আছে বলে জানানোর পরেই নিজে ঘটনাস্থলে ছুটে এসে অনিয়মের বিষয়টি স্বীকার করেন। তারপরেও উনার উপস্থিতিতে তড়িঘড়ি করে রাস্তার কার্পেটিংয়ের  কাজ দ্রুত শেষ করে ফেলেন। তিনি সাংবাদিকদের জানান ২০২০- ২১ অর্থবছরে কোরনা কালীন সময়ে কম রেটের কাজ এখন বেশি রেটে করতে যেয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোর হিমশিম খেতে হচ্ছে। অনেকেই কাজ করবে না বলে ফেলে পালিয়ে চলে গেছে। আমরা তাদের অনেক রিকোয়েস্ট করে কাজগুলো করাচ্ছি বলে একটু সমস্যা হচ্ছে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে না পেয়ে টেন্ডারের চুক্তি অনুযায়ী কাজ করার কথা বললেও কোন তোয়াক্কা না করে অনুমোদনবিহীন নিম্নমানের বালি ,খোয়া ,পিচ দিয়ে মোটা অংকের পার্সেন্টেজে তড়িঘড়ি কাজ সম্পন্ন করে ফেলার অভিযোগ এলাকাবাসীর।  এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক অহিদুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান আমার লোক সেখানে আছে কাজে অনিয়ম দুর্নীতির বিষয়টি অস্বীকার করে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলতে বলেন।



ফেসবুক কর্নার