July 18, 2026, 3:59 am
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

প্রাতিষ্ঠানিক ও নৈতিক শিক্ষার সমন্বয় না হলে প্রকৃত মানুষ তৈরি সম্ভব নয় — মিয়া গোলাম পরওয়ার

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে আদর্শ মানুষ গড়ে তোলা সম্ভব নয়; এর সঙ্গে নৈতিক শিক্ষা যুক্ত না হলে শিক্ষার্থীরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। দেশে শিক্ষিত মানুষের অভাব নেই, অভাব রয়েছে নৈতিক ও চারিত্রিক গুণাবলীসম্পন্ন মানুষের—বলেন তিনি।
তিনি আরও বলেন, নৈতিকতা ও চারিত্রিক বলয়ের অভাবে দেশের অনেক শিক্ষিত ব্যক্তি উচ্চপদে থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। মন্ত্রী, এমপি থেকে শুরু করে প্রশাসনের অনেক কর্মকর্তা দেশকে দুর্নীতির আখড়ায় পরিণত করছে। তাই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হলে কুরআন ও সুন্নাহর আলোকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে হবে, যারা দুর্নীতি, অসততা, সুদ, ঘুষ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত রাখবে। এ ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, যে জাতি যত বেশি নৈতিক শিক্ষায় শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নত। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও আমরা এখনো এমন একটি শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে পারিনি, যার মাধ্যমে একযোগে সৎ, যোগ্য ও দক্ষ জাতি গড়ে তোলা সম্ভব।
বুধবার সকাল ১০টায় ফুলতলার আল হেরা আদর্শ মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাওসুল আজম হাদি, অ্যাডভোকেট আবু ইউসুফ মাল্লা ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম মাল্লা।
অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্পাদক সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব ফুলতলার সভাপতি শামসুল আলম খাকন, ইউপি সদস্য মো. শামীম সরদার, প্রতিষ্ঠান প্রধান মো. রানা হাসানসহ মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দ।



ফেসবুক কর্নার