June 25, 2026, 12:22 pm
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা

জুনাইদ আল হাবীব-ই উলামা মাশায়েখের একমাত্র সমর্থিত প্রার্থী

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষ আলেম, হেফাজতে ইসলামের মহাসচিব শায়খ সাজিদুর রহমান বলেন, আমাকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসন থেকে নির্বাচন করার জন্য বলা হয়েছিল। আমি সম্মতি হইনি আমি মনে করি যেখান থেকে মাওলানা জুনায়েদ আল হাবিব নির্বাচন করবে এটাই হবে আমার আসন আর মাওলানা জুনায়েদ আল হাবিব নির্বাচিত হওয়া মানে আমিই নির্বাচিত হওয়া।
পহেলা জানুয়ারি ২০২৬ ইং বৃহস্পতিবার শায়খ সাজিদুর রহমান এর সঙ্গে জেলার আলেমদের একটি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ব্রাহ্মণবাড়িয়া–২ আসন (সরাইল–আশুগঞ্জ) নিয়ে তিনি অত্যন্ত স্পষ্ট ও দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
শায়খ সাজিদুর রহমান বলেন, নির্বাচনে আমাদের প্রার্থী আর কেউ নন, তিনিই আমাদের একমাত্র সমর্থিত প্রার্থী। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মুফতী মোবারকুল্লাহ সাহেব আর আমার একই কথা এই বিষয়ে এরপর দুপুর ১টায় জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত বৈঠকে একই বক্তব্যের প্রতি একাত্মতা পোষণ করেন প্রতিষ্ঠানটির মুহতামিম ও শীর্ষ মুরুব্বি মাওলানা মোবারক উল্লাহ বলেন, আমারও কথা এটাই। আমি তো নমিনেশন পাওয়ার আগেই এই বিষয়ে স্পষ্ট করে বলেছি। এখন যেহেতু নমিনেশন ফাইনাল হয়ে গেছে, সুতরাং এখন তো ষোল আনা সবাইকে মিলেই কাজ করতে হবে।
শীর্ষ আলেমদের ঐক্যবদ্ধ অবস্থান ও স্পষ্ট বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে প্রার্থী ইস্যুতে আর কোনো দ্বিধা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই নেতৃবৃন্দ সকলকে ব্যক্তিগত মতভেদ ভুলে জুনায়েদ আল হাবীব কে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় মাওলানা আলী আজম কাসেমী, মুফতী মারুফ কাসেমী, মাওলানা আবু বকর, মাওলানা এহসানুল্লাহ, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মাওলানা ইউসুফ ভূঁইয়া, মাওলানা কাউসার মোল্লা, মাওলানা রাকিবুল ইসলাম তাজ, মাওলানা জুনাঈদ কাসেমী, মাওলানা বিল্লাল হোসাইন, মাওলানা খালেদ সিরাজী, মাওলানা রহমতুল্লাহ কাসেমী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বিএনপি জোট প্রার্থী জুনাইদ আল হাবীব মনোনয়ন পেলেও বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা থেমে নেই। তিনি দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে দল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। উভয় প্রার্থী সহ অন্যান্য প্রার্থীরা তোড়জোড়ে নিজেদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এমতাবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার সকল উলামায়ে কেরাম জুনাইদ আল হাবীবের পক্ষেই সমর্থন দিয়েছেন। এবং তারা জুনাইদ আল হাবীবের পক্ষে নির্বাচনী মাঠে কাজ করবেন বলেও জানান দিয়েছেন।



ফেসবুক কর্নার