July 18, 2026, 9:22 am
শিরোনাম :
উড়োজাহাজের পর এয়ারবোট তৈরি করে আলোচনায় মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাস কক্সবাজারে সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে

এবার ভোট দেবো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে: হাসনাত আবদুল্লাহ

অভয়নগর প্রতিবেদক

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আমরা ভোট দেবো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বিরাল্লায় নির্বাচনি পদযাত্রায় তিনি একথা কথা বলেন।

হাসনাত বলেন, কোনো পেশিশক্তি বা সন্ত্রাসী ভোটকেন্দ্র দখলে আসলে প্রতিহত করা হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে যেকোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি। এবার ভোটাররা সন্ত্রাস, চাঁদাবাজ, লুটেরা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ভোট দেবে।

তিনি বলেন, যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, মামলাবাজি করে ভোট তাদের বিরুদ্ধে দিবেন। ইনসাফ, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আমরা ভোট দেবো।

ভোটারদের উদ্দেশ্যে হাসনাত বলেন, এবার সবাই কেন্দ্র পাহারা দিবেন, কেন্দ্র দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করবেন। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় কালে এনসিপি ও জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার