July 18, 2026, 9:16 am
শিরোনাম :
উড়োজাহাজের পর এয়ারবোট তৈরি করে আলোচনায় মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাস কক্সবাজারে সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে

সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ এর পর যাবেন বগুড়ায়ঃ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফেরার পর আগামী রবিবার  (১১ জানুয়ারি) রোজঃ রবিবার পিতৃভূমি বগুড়ায় যাওয়ার পথে দুপুরে দিকে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ গ্রহণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।

লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমবারের মতো আগামী ১১ জানুয়ারি ঢাকার বাইরে জন্মভূমি বগুড়ায় যাচ্ছেন তিনি। এ যাত্রার শুরুতেই উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলায় সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান।

যমুনা সেতুর পশ্চিমপাড় মহাসড়ক থেকে ১০ কিলোমিটার দক্ষিণে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্পপার্কে দুপুর আড়াইটায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

যমুনা নদীর তীরে ৪০০ একর জায়গায় নির্মিত বিসিক শিল্পপার্কটি গড়ে উঠলেও এখনো সেখানে কোনো স্থাপনা গড়ে উঠেনি। তাই চারিদিকে নিরাপত্তা পাচিরে বেষ্টিত শিল্পপার্কটির অভ্যন্তরে এই দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি। এজন্য ইতিমধ্যে দলটির পক্ষ থেকে নানা প্রস্তুতি শুরু করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটানো হবে।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘দেশে ফেরার পর এই প্রথম ঢাকার বাইরে সিরাজগঞ্জ জেলায় তারেক রহমানের আগমনের কথা শুনে সকল স্তরের মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে তরুনদের মধ্যে ব্যাপক উৎসাহ শুরু হয়েছে। এই দোয়া মাহফিলে অংশ নিয়ে তারেক রহমান মহান আল্লাহুপাক ও দেশবাসীর কাছে তার প্রয়াত মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইবেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আরে নিশ্চিত করেন যে, ‘দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকায় আমরা গর্বিত। এ আয়োজনে বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। দোয়া মাহফিল সফল করতে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের এমপি প্রার্থী ও দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করা হয়েছে। ইতিমধ্যে আমরা দোয়া মাহফিলের স্থান বিসিক শিল্পপার্ক এলাকা পরিদর্শন করেছি এবং গত বুধবার থেকে সেখানে মঞ্চ নির্মাণ কাজ শুরু হয়েছে। তবে তারেক রহমানের আগমন ঘিরে কোনো প্রকার আনন্দ মিছিল না করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) বলেন, ‘বৃহস্পতিবার দোয়া প্রয়াত বেগম খালেদা জিয়ার মাহফিলের স্থান পরিদর্শন করা হবে। এরপর তারেক রহমানের আগমনকে ঘিরে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হবে। এ আয়োজনে নিরাপত্তার কোনো কমতি থাকবে না বলে আশ্বস্ত করেছেন।



ফেসবুক কর্নার