June 22, 2026, 8:58 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

দুবাইয়ে যত্রতত্র ময়লা ফেললে ৫০০ দিরহাম জরিমানা।

অভয়নগর প্রতিবেদক

রেদোয়ান কবির রিফাত : দুবাইয়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আরও কঠোর হচ্ছে কর্তৃপক্ষ। নগরীর বিভিন্ন স্থানে যত্রতত্র ময়লা ফেলার বিরুদ্ধে চালু করা হয়েছে স্মার্ট ক্যামেরা নজরদারি ব্যবস্থা।

  • দুবাই পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা’ কর্মসূচির আওতায় জনসমাগমপূর্ণ এলাকা, পার্ক, বাসস্টপ, সড়ক ও আবাসিক এলাকায় আধুনিক ক্যামেরা বসানো হয়েছে।

এই ক্যামেরার মাধ্যমে কেউ নির্ধারিত ডাস্টবিন ছাড়া রাস্তায়, ফুটপাতে বা খোলা জায়গায় ময়লা ফেললে তা শনাক্ত করা হবে। নিয়ম ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে ৫০০ দিরহাম জরিমানা আরোপ করা হবে যা বাংলাদেশি টাকায় গুনতে হবে ১৮০০০ টাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য শহরের সৌন্দর্য রক্ষা, পরিবেশ দূষণ কমানো এবং বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়ানো। নিয়ম না মানলে ভবিষ্যতে আরও কঠোর শাস্তির ব্যবস্থাও নেওয়া হতে পারে।

দুবাই পৌরসভা সকল বাসিন্দা ও প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে এবং নির্ধারিত স্থানে ময়লা ফেলার অনুরোধ করেছে।



ফেসবুক কর্নার