July 18, 2026, 10:03 am
শিরোনাম :
উড়োজাহাজের পর এয়ারবোট তৈরি করে আলোচনায় মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাস কক্সবাজারে সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে

এম এ খালেক পিএসসি বলেন জোনায়েদ সাকি একজন ডায়নামিক লিডার

অভয়নগর প্রতিবেদক

সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি বলেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে জোনায়েদ সাকি একজন ডায়নামিক লিডার তিনি আগামীতে মন্ত্রী ও হবেন, তার মধ্যে মানুষকে আকৃষ্ট করার সব গুণই রয়েছে দলের স্বার্থে আমরা তার জন্য কাজ করবো।

শনিবার (১০ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপির এক সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম এ খালেক পিএসসি বলেন, বিএনপির জন্য আমার জীবন পর্যন্ত দিতে পারি। এটা একটা আবেগ আর ভালোবাসার নাম। দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে সাকির পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন। দলীয় স্বার্থে আমরা সবাই একজোট হয়ে কাজ করে যাবো। দলের নেতা যখন বলে তখন সেই কথা আমি ফেলতে পারি না। আমি প্রত্যাশা করি, জোটের প্রার্থী পাস করলে আমরা ভালো থাকবো। এম এ খালেক পিএসসির দরজা সব সময় সবার জন্য খোলা থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির কোনো প্রার্থী দেয়া হয়নি। আসন সমঝোতায় বিএনপি জোটের প্রার্থী জোনায়েদ সাকিকেই মনোনীত করেছে দল



ফেসবুক কর্নার