July 18, 2026, 10:05 am
শিরোনাম :
উড়োজাহাজের পর এয়ারবোট তৈরি করে আলোচনায় মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাস কক্সবাজারে সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে

দেশের স্বার্থে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত হয়েছে: টুকু

অভয়নগর প্রতিবেদক

নির্বাচন কমিশনের অনুরোধে দেশের বৃহত্তর স্বার্থে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ (শনিবার, ১০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচনের মধ্য দিয়ে যখন কোনো সরকার আসে, সে সরকারের প্রতি মানুষের আস্থা আসে, বিদেশিদেরও আস্থা আসে। দেরিতে হলেও দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে নির্বাচনকে প্রতিহত করার জন্য নানারকম পায়তারা চলছে। সে পায়তারারই একটি অংশ ছিল, তারেক রহমানের উত্তরবঙ্গে সফর বাতিল করা। তিনি বলেন, ‘তারেক রহমানে উত্তরবঙ্গ সফর ছিল একটি পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে যোগ দেয়া। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। তারপরও একটি দল নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে। পরে নির্বাচন কমিশন এ সফর বাতিলের অনুরোধ করলে দেশের বৃহত্তর স্বার্থ ও কল্যাণের জন্য তারেক রহমানের উত্তরবঙ্গের সফর স্থগিত করা হয়।’
বিএনপির এ নেতা বলেন, ‘দেশের মানুষ তারেক রহমানের প্রতি যে আস্থা রেখেছে। ওনার যেসব রাজনৈতিক কর্মসূচিগুলো প্রচার হচ্ছে, সেগুলো বাস্তবায়ন করা গেলে শহিদ জিয়া ও খালেদা জিয়ার মতো তারেক রহমানও দেশের মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নেবে।



ফেসবুক কর্নার