July 18, 2026, 10:56 am
শিরোনাম :
উড়োজাহাজের পর এয়ারবোট তৈরি করে আলোচনায় মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাস কক্সবাজারে সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে

আমার রাজনৈতিক জীবনের সময়কাল রুমিন ফারহানার বয়সের চেয়েও বেশি: জুনায়েদ 

অভয়নগর প্রতিবেদক

সরাইল,আশুগঞ্জ,বিজয়নগর উপজেলার দুইটি ইউনিয়নসহ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল করেছি, কোথাও ভোট চাইনি। নির্বাচনি আচরণবিধি মেনে চলেই আমরা কর্মসূচি পালন করছি। অথচ বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা নিয়মিত ভোট চেয়ে আচরণবিধি লঙ্গন করছেন।
বুধবার ১৪ই জানুয়ারি বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, রুমিন ফারহানার বাবার সঙ্গে আমি একসময় রাজনীতি করেছি এবং আমার রাজনৈতিক জীবনের সময়কাল রুমিন ফারহানার বয়সের চেয়েও বেশি।
এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমার কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে আমিও ব্যবস্থা গ্রহণ করব।
এসময় উপস্থিত ছিলেন – আলহাজ্ব শাহজাহান সিরাজ, হাবিবুর রহমান হাবিব, জাকির হোসেন জাকির,মোবারক হুসেন,মুফতি মোশাররফ কাসেমী,মাওলানা জহিরুল হক সাহেব,মাওলানা এহসানুল হক সাহেব,মাওলানা গাজী ইয়াকুব উসমানী, আলমগীর খা,নূরুল আমীন বাউল প্রমুখ।



ফেসবুক কর্নার