July 18, 2026, 10:58 am
শিরোনাম :
উড়োজাহাজের পর এয়ারবোট তৈরি করে আলোচনায় মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাস কক্সবাজারে সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে

ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করলেন রুমিন ফারহান

অভয়নগর প্রতিবেদক

ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি কর্মী-সমর্থকদের পাহারাদার হিসেবে থাকার অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার আলীনগর গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এ শঙ্কা প্রকাশ করেন তিনি।বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত রুমিন ফারহানা বলেন, ‘আমার কানে এসেছে সরাইলের কিছু সেন্টারে আগের রাতেই সিল মেরে রাখার চিন্তা করছে।
যদি কোথাও সিল দেওয়ার চেষ্টা করে, জাল ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে আপনারা পাহারাদার হিসেবে থাকবেন। মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ আপনারা যেভাবে সহযোগিতা করেছেন সেভাবে আমাকে সহযোগিতা করে যাবেন।’এ সময় তিনি একটিবার সুযোগ দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান। পাশাপাশি সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়নে গ্যাস সংযোগসহ যোগাযোগব্যবস্থার উন্নয়নে আশ্বাস দেন।



ফেসবুক কর্নার