July 18, 2026, 10:57 am
শিরোনাম :
উড়োজাহাজের পর এয়ারবোট তৈরি করে আলোচনায় মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাস কক্সবাজারে সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে

জামায়াত পেলো ১৭৯ আসন, এনসিপি ৩০, চরমোনাই পীরের বিষয়ে কী সিদ্ধান্ত?

অভয়নগর প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনি ঐক্য জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে এই আসন সমঝোতার কথা সাংবাদিকদের ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি জানান, মোট ২৫০ আসনে সমঝোতা চূড়ান্ত হয়েছে। এরমধ্যে নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯ আসন থেকে লড়বে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, আমার বাংলাদেশ পার্টি ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে লড়বে।
আসন ঘোষণা করার আগে জামায়াতের নায়েবে আমির বলেন, এখন যে কয়টা দল উপস্থিত আছে তাদের মধ্যে যে সমঝোতা হয়েছে তা ঘোষণা করা হচ্ছে। বাকি আসনে শরীকদের ঐকমত্যের ভিত্তিতে আমরা সমঝোতা করা হবে।

বৈঠকে ১০টি দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে বৈঠকে উপস্থিত ছিলেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনও নেতা। এ ছাড়াও আসন সমঝোতা হয়নি জাগপা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে।
আসন ঘোষণার আগে জামায়াত আমির বলেন,জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করছে; সেই মুক্তির জন্য ১১ দল‌ একত্রিত হয়েছে। পূর্বের খুন, দুর্নীতির রাজনীতি দেশের মানুষ আর দেখতে চাই না। অতীতের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমীর।



ফেসবুক কর্নার