July 18, 2026, 10:02 am
শিরোনাম :
উড়োজাহাজের পর এয়ারবোট তৈরি করে আলোচনায় মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাস কক্সবাজারে সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে

কিছু কেন্দ্রে আগের রাতেই সিল মেরে রাখার চিন্তা করা হচ্ছে: রুমিন ফারহানা

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা আসন্ন ভোটগ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমার কানে এসেছে সরাইলের কিছু সেন্টারে আগের রাতেই সিল মেরে রাখার চিন্তা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার আলীনগর গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেন, কোথাও যদি আগাম সিল মারা বা জাল ভোট দেয়ার চেষ্টা করা হয়, তাহলে সাধারণ মানুষকেই পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।

রুমিন ফারহানা বলেন, যদি কোথাও সিল দেয়ার চেষ্টা করে, জাল ভোট দেয়ার চেষ্টা করে, তাহলে আপনারা পাহারাদার হিসেবে থাকবেন।

এ সময় তিনি একবার সুযোগ দেয়ার জন্য এলাকাবাসীর প্রতি আবেদন জানান। নির্বাচিত হলে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়নে গ্যাস সংযোগসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার