August 7, 2026, 5:31 pm
শিরোনাম :
কাঠামোগত সংস্কার না করা হলে এই সরকারও স্বৈরাচারী হবে: নাহিদ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: এক বছরেও বিচার না হওয়ায় দ্রুত নিষ্পত্তির দাবিতে মানববন্ধন গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করা যাবে না: অস্থায়ী রাষ্ট্রপতি নোয়াখালীতে ডিএনসি-র‍্যাবের যৌথ অভিযানে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ নিরাপত্তা নিশ্চিত হলে দেশে ফিরে বিচার মোকাবিলায় প্রস্তুত: সাকিব জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মীর মুগ্ধ দলের জয় স্বরাষ্ট্রমন্ত্রী: আওয়ামী লীগের রাজনীতি আর মানুষ গ্রহণ করবে না কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া আবারও গ্রেপ্তার বিশেষ অভিযানে হেরোইনসহ ১৩ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল, হত্যার হুমকির অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

একটি ওয়াজ মাহফিলে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী  ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে একদল নারী।

এদিকে, বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন আমির হামজা।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকা থেকে শতাধিক নারী এই ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল বাইপাস মোড় প্রদক্ষিণ করে বটতৈল বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল থেকে নারীরা আমীর হামজার শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, ২০২৩ সালে একটি ওয়াজ মাহফিলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেন আমীর হামজা, যা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এই বক্তব্যের জন্য আমীর হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের বিকৃত বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, কুষ্টিয়া সদর আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজার একটি পুরোনো বক্তব্যের ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই বক্তব্য ভাইরাল হওয়ার পর কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে।
ওই বক্তব্যে আমির হামজা একটি ওয়াজ মাহফিলে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে একটি প্রাণীর সঙ্গে তুলনা করে উপস্থাপন করেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে জেলার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। ইতোমধ্যে জেলা বিএনপির পক্ষ থেকেও এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।
শনিবার এর প্রতিবাদে স্থানীয়রা পৃথক দুটি ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
এদিকে, বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন কুষ্টিয়া-৩ সদর আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজা। রবিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি এ সংক্রান্ত পোস্টটি দেন।
নিচে পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
‘একটু জানিয়ে রাখিগতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত, ইনশাআল্লাহ।আপনাদের কাছে অনুরোধ রইলো- আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যে ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি, তা যেন আপনারা প্রতিষ্ঠিত করেন এবং আমার তিন কন্যাসন্তানের দিকে একটু খেয়াল রাখেন।’



ফেসবুক কর্নার