August 7, 2026, 5:33 pm
শিরোনাম :
কাঠামোগত সংস্কার না করা হলে এই সরকারও স্বৈরাচারী হবে: নাহিদ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: এক বছরেও বিচার না হওয়ায় দ্রুত নিষ্পত্তির দাবিতে মানববন্ধন গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করা যাবে না: অস্থায়ী রাষ্ট্রপতি নোয়াখালীতে ডিএনসি-র‍্যাবের যৌথ অভিযানে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ নিরাপত্তা নিশ্চিত হলে দেশে ফিরে বিচার মোকাবিলায় প্রস্তুত: সাকিব জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মীর মুগ্ধ দলের জয় স্বরাষ্ট্রমন্ত্রী: আওয়ামী লীগের রাজনীতি আর মানুষ গ্রহণ করবে না কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া আবারও গ্রেপ্তার বিশেষ অভিযানে হেরোইনসহ ১৩ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে   শ্রদ্ধা জানালেন রেনজিনা আহম্মেদ প্রিয়াঙ্কা

অভয়নগর প্রতিবেদক

আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেনজিনা আহম্মেদ প্রিয়াঙ্কা।
আজ ১৯ জানুয়ারি। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ায় জন্মগ্রহণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এক শ্রদ্ধা বার্তায় রেনজিনা আহম্মেদ প্রিয়াঙ্কা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার অকুতোভয় ঘোষক, মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তাঁর স্বাধীনতার ঘোষণা জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহস জুগিয়েছিল।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে ‘জেড ফোর্স’-এর নেতৃত্ব দিয়ে শহীদ জিয়া বীরত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। রাষ্ট্র পরিচালনায় তিনি খাল খনন কর্মসূচি, কৃষি উন্নয়ন, শিল্পায়ন, তৈরি পোশাক শিল্পের বিকাশ এবং প্রবাসী শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতির শক্ত ভিত গড়ে তুলেছিলেন। পাশাপাশি ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর দর্শনের মাধ্যমে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করেন।
রেনজিনা আহম্মেদ প্রিয়াঙ্কা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ আজও দেশের মানুষের প্রেরণার উৎস। তাঁর স্বপ্নের একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও মর্যাদাশীল বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শেষে তিনি মহান এই নেতার রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন



ফেসবুক কর্নার