August 7, 2026, 5:38 pm
শিরোনাম :
বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি কাঠামোগত সংস্কার না করা হলে এই সরকারও স্বৈরাচারী হবে: নাহিদ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: এক বছরেও বিচার না হওয়ায় দ্রুত নিষ্পত্তির দাবিতে মানববন্ধন গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করা যাবে না: অস্থায়ী রাষ্ট্রপতি নোয়াখালীতে ডিএনসি-র‍্যাবের যৌথ অভিযানে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ নিরাপত্তা নিশ্চিত হলে দেশে ফিরে বিচার মোকাবিলায় প্রস্তুত: সাকিব জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মীর মুগ্ধ দলের জয় স্বরাষ্ট্রমন্ত্রী: আওয়ামী লীগের রাজনীতি আর মানুষ গ্রহণ করবে না কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া আবারও গ্রেপ্তার বিশেষ অভিযানে হেরোইনসহ ১৩ জন গ্রেপ্তার

আমির হামজার সব ওয়াজ মাহফিল স্থগিত

অভয়নগর প্রতিবেদক

নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব ওয়াজ মাহফিল স্থগিত করেছেন মুফতি আমির হামজা। আজ সোমবার (১৯ জানুয়ারি) আমির হামজা তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ বা তাফসির মাহফিলের সব শিডিউল (সময়সূচি) আজ থেকে স্থগিত ঘোষণা করছি।’

তিনি আরো বলেন, ‘এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমার তাফসির মাহফিলের সিডিউল নেওয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের দোয়ায় শামিল রাখবেন।’



ফেসবুক কর্নার