August 7, 2026, 5:32 pm
শিরোনাম :
কাঠামোগত সংস্কার না করা হলে এই সরকারও স্বৈরাচারী হবে: নাহিদ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: এক বছরেও বিচার না হওয়ায় দ্রুত নিষ্পত্তির দাবিতে মানববন্ধন গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করা যাবে না: অস্থায়ী রাষ্ট্রপতি নোয়াখালীতে ডিএনসি-র‍্যাবের যৌথ অভিযানে ৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ নিরাপত্তা নিশ্চিত হলে দেশে ফিরে বিচার মোকাবিলায় প্রস্তুত: সাকিব জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মীর মুগ্ধ দলের জয় স্বরাষ্ট্রমন্ত্রী: আওয়ামী লীগের রাজনীতি আর মানুষ গ্রহণ করবে না কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া আবারও গ্রেপ্তার বিশেষ অভিযানে হেরোইনসহ ১৩ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

জামায়াতে যোগ দিলেন এবি পার্টি মনোনীত এমপি প্রার্থী

অভয়নগর প্রতিবেদক

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে এবি পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন তিনি। এ সময় উপজেলা ও পৌর জামায়াতের নেতারা ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন।

ইঞ্জিনিয়ার লিপসন মিয়া জামালপুর জেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক এবং মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরল আমিন, সেক্রেটারি ফরহাদ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান সাদিসহ নেতাকর্মীরা।

জামায়াতে যোগদান লিপসন মিয়া বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই জামায়াতে ইসলামীতে যোগদান করেছি



ফেসবুক কর্নার