July 15, 2026, 9:36 pm
শিরোনাম :
ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা এআই দিয়ে নিজেকে ওসির চেয়ারে বসিয়ে ছবি প্রকাশ, স্কুলছাত্র আটক আর্জেন্টিনা কাপ জিতলেই আবার বিয়ে! চিত্রনায়িকার ফেসবুক স্ট্যাটাস ঘিরে তুমুল আলোচনা সচিবালয়ে যাওয়া নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কোন্দল, সাংবাদিকের গায়ে হাত যে সমীকরণে বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করতো, অভিযুক্ত আটক কান্না থামাতে মাদরাসা ছাত্রের মুখে কলম গুঁজে দেন শিক্ষক ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম ফেসবুকের প্রেমে পাকিস্তান থেকে শরীয়তপুরে যুবক, বিয়ের পর পাকিস্তান যাওয়ার প্রস্তুতি

শিবগঞ্জে মসলায় ভেজাল দেয়ার দায়ে ব্যবসায়ীকে জরিমানা

সানাউল্লাহ সুমন চাপাইনবয়াবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভেজাল মসলা তৈরী ও সরকারি অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে এক মসলা ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা ১৯১ কেজি নষ্ট শুকনো মরিচ ধ্বংস করা হয়েছে।
বুধবার ২১তারিখ বিকেলে শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড় এলাকায় অবস্থিত মেসার্স নিহা মুনি রাইস অ্যান্ড ওয়েল মিল চত্বরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা তৈরির  সময় মেসার্স রাইহান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শরিফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত ১৯১ কেজি নষ্ট শুকনো মরিচ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।



ফেসবুক কর্নার