October 6, 2026, 7:59 am
শিরোনাম :
লটারিতে প্রথমবার সাবরেজিস্ট্রার বদলি, ১৩১ জনের প্রক্রিয়া নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা নেবে সরকার ২০২৮ সাল থেকে স্কুলেই নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ, প্রতিপাদ্য নির্ভুল নিবন্ধন শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চোটের পর ঘুমের সমস্যায় অমিতাভ, বদলাচ্ছেন ব্যস্ত রুটিন বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপায় লাইনম্যান নিহত বোপারার ঝড়ে বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের জয়

বেনাপোলে নদীর পাড় থেকে নবজাতক উদ্ধার

Reporter Name

শার্শা উপজেলা প্রতিনিধি:
যশোরের বেনাপোল পোর্টথানার ২নং ওয়ার্ডের গাজীপুর ও নামাজ গ্রামের মধ্যে হাকড় নদীর পাড় থেকে এক নবজাতক শিশু উদ্ধার করা হয়েছে। শিশু উদ্ধার করেন স্থানীয় আলী হোসেন কালু ও তার পরিবারের সদস্যরা।
শুক্রবার (১২ নভেম্বর) সকালে স্থানীয়রা শিশুটিকে নদীর পাড়ে পড়ে থাকতে দেখে। আলী হোসেন কালু ও তার পরিবার শিশুটিকে উদ্ধার করে তৎক্ষণাৎ বেনাপোল পৌরসভা ও শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. কাজী নাজিব হাসানকে বিষয়টি জানান। ইউএনও বলেন, শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং সে বর্তমানে সুস্থ আছে। আপাতত প্রশাসনের তত্ত্বাবধানে শিশু উদ্ধারকারী পরিবারের হেফাজতে আছে। পরবর্তীতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বেনাপোল পোর্টথানা পুলিশের এসআই মানিক কুমার সাহা জানান, শিশুটি উদ্ধার করা হয়েছিল এক বুদ্ধি প্রতিবন্ধী মহিলার পাশে, যিনি পরে অজ্ঞাতস্থানে চলে যান। আলী হোসেন ও তার পরিবার শিশুটিকে কাপড় পরিয়ে সুরক্ষিত রাখেন এবং স্থানীয়দের সহায়তায় শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে



ফেসবুক কর্নার