April 24, 2026, 1:42 pm
শিরোনাম :
নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক কর্ণফুলী টানেলে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ: ছয় দিনের বিশেষ ব্যবস্থাপনা সুনামগঞ্জে হাওরে কৃষকের পাশে স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন স্বেচ্ছাসেবীরা যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ শিবচরে সিএসএস-এর ফ্রি চিকিৎসা সেবা, উপকৃত শতাধিক অসহায় মানুষ রাজনৈতিক অনিশ্চয়তা ও নীতিমালার কড়াকড়ি: চাপে বাংলাদেশের অর্থনীতি সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৩৩ সদস্যের কমিটি গঠন

অভয়নগর প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশ ও জনগণের কল্যাণের স্বার্থে বিএনপির প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। একইসঙ্গে বিএনপির প্রতীক ধানের শীষের প্রার্থীদের পক্ষে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণা ও সংগঠনিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

এ লক্ষ্যে দেশব্যাপী নেতা ও সংগঠকদের সমন্বয়ে ৩৩ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবগঠিত কমিটিতে বিজন কান্তি সরকারকে আহ্বায়ক এবং রমেশ দত্তকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ম্যা ম্যা চিং, ড. সুকোমল বড়ুয়া, জয়ন্ত কুন্ডু, অমলেন্দু দাস অপ, জন গোমেজ, অপর্ণা রায় দাস, মনীষ দেওয়ান, সুশীল বড়ুয়া, দেবাশীষ রায় মধু, এলবার্ট পি কস্তা, পরিতোষ চক্রবর্তী, নিবাস চন্দ্র মাঝি, তপন কুমার বসু (মিন্টু), গৌরাঙ্গ সমাদ্দার, উত্তর সরকার, জয়দেব জয়, সুভাষ চন্দ্র দাস, মৃণাল কান্তি বৈষ্ণব, সঞ্জিত কুমার দেব জনি ও বিশ্বজিৎ ভদ্রসহ আরও অনেকে।

বিজ্ঞপ্তিতে কল্যাণ ফ্রন্টের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, বিএনপি ও তার জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনী প্রচারণা, জনসংযোগ ও সাংগঠনিক তৎপরতার মাধ্যমে ধানের শীষের পক্ষে জনসমর্থন জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।



ফেসবুক কর্নার