April 24, 2026, 1:41 pm
শিরোনাম :
নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা উত্তরায় রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১৪০ জন আটক কর্ণফুলী টানেলে রাতের ট্রাফিক নিয়ন্ত্রণ: ছয় দিনের বিশেষ ব্যবস্থাপনা সুনামগঞ্জে হাওরে কৃষকের পাশে স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন স্বেচ্ছাসেবীরা যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ শিবচরে সিএসএস-এর ফ্রি চিকিৎসা সেবা, উপকৃত শতাধিক অসহায় মানুষ রাজনৈতিক অনিশ্চয়তা ও নীতিমালার কড়াকড়ি: চাপে বাংলাদেশের অর্থনীতি সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩

কেবল নেতার পরিবর্তনে নয়, নীতির পরিবর্তনেই আসবে কাঙ্ক্ষিত পরিবর্তন: চরমোনাই পীর

অভয়নগর প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, নীতির পরিবর্তন ছাড়া কেবল নেতৃত্ব বদল করে মানুষের প্রত্যাশিত মুক্তি ও কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। তিনি বলেন, ব্যক্তি পরিবর্তন হলেও যদি পুরোনো নীতি ও ব্যবস্থাই বহাল থাকে, তাহলে সাধারণ মানুষের ভাগ্যে বাস্তব কোনো পরিবর্তন আসে না। টেকসই পরিবর্তনের জন্য প্রয়োজন সঠিক নীতি, ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত রাজনৈতিক সংস্কৃতি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) টাঙ্গাইলের কালিহাতি, সদর ও দেলদুয়ারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে চরমোনাই পীর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক ব্যবস্থায় পুরোনো নীতি ও বন্দোবস্ত পরিবর্তনের একটি বড় সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগানোর পরিবর্তে বেশিরভাগ রাজনৈতিক দল পুরোনো কায়েমি স্বার্থবাদ টিকিয়ে রাখতেই সক্রিয় রয়েছে। এর ফলে জনগণের আশা-আকাঙ্ক্ষা আবারও উপেক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, পুরোনো বন্দোবস্তের বিরুদ্ধে জাতির চলমান লড়াইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবেই মাঠে রয়েছে। এই আন্দোলন কেবল ক্ষমতার জন্য নয়, বরং ন্যায়বিচার, সুশাসন এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। এ লড়াই সফল করতে জনগণের সক্রিয় সমর্থন ও অংশগ্রহণ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

জনসভায় চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন এবং নতুন ও ন্যায়ভিত্তিক বন্দোবস্ত চান, তাদের উদ্দেশে তিনি হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।



ফেসবুক কর্নার