October 6, 2026, 5:19 am
শিরোনাম :
বাবার সন্দেহে ডিএনএ পরীক্ষা, মিলল হাসপাতালের শিশুবদলের সত্য রুশ ড্রোন হামলায় ভারতীয় নাবিক আহত, দিল্লির কঠোর প্রতিবাদ সাংবাদিকদের ওপর হামলা, রাবি ছাত্রদলের তিন নেতা বহিষ্কার কলেজছাত্রকে রাতভর নির্যাতনের অভিযোগ, মুক্তিপণ আদায়ের দাবি শেখ হাসিনার কর্মকাণ্ডই তারেকের দিল্লি সফরে বড় চ্যালেঞ্জ বায়ুদূষণে বিশ্বসেরা ঢাকার স্কোর ২৩৪, খুবই অস্বাস্থ্যকর ঘুষের টাকা দিয়ে পুলিশে এসেছি, মন্তব্যের পর এএসআই ক্লোজড চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি দৌলতপুর সীমান্তে ভারতে পাচারের আগেই ৯২৫০ কেজি সার উদ্ধার হালদা রক্ষায় হাটহাজারীতে গ্লোবাল এন্টারপ্রাইজকে জরিমানা

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার, অবৈধ পারাপারের সময় আটক ১০

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতের দিকে মেদিনীপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬৩/৭-এস সংলগ্ন এলাকায় নায়েব সুবেদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেদিনীপুর গ্রামের মোঃ সুমন বিশ্বাসের আমবাগান এলাকা থেকে আসামীবিহীন ভারতীয় ৪৪ বোতল মদ ও ২৩ বোতল ভিনসারেক্স সিরাপ উদ্ধার করা হয়।
এদিকে একইদিন সন্ধ্যায় শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নায়েব সুবেদার মোঃ রমজান আলীর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনার সময় সীমান্ত পিলার ৬১/৮৮-আর সংলগ্ন চাপাতলা গ্রামের শরিফুলের কলাবাগান এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশুসহ মোট ১০ জনকে আটক করা হয়।
আটককৃতদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার