October 10, 2026, 5:12 am
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

দিনাজপুরে আওয়ামীলীগের কার্যালয় পরিদর্শন: যুবদলের বিক্ষোভ

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় পরিদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ২০২৫ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কার্যালয়টি ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছিল। পরে কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় স্থানীয় নেতৃবৃন্দ কার্যত গা ঢাকা দিয়েছিলেন।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে দীর্ঘদিন পর ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান বিপ্লবের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করেন কয়েকজন নেতা। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিঞা, শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, পাল্টাপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক প্রভাষক জিয়াউর রহমান জিয়া ও অন্যান্য নেতৃবৃন্দ। তারা কার্যালয় পরিদর্শনের ছবি ও ভিডিও তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।
এই কর্মকাণ্ডকে কেন্দ্র করে বীরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লবের নেতৃত্বে যুবদল ও অঙ্গসংগঠনের নেতারা ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
স্থানীয়দের মতে, আওয়ামী লীগের হঠাৎ কার্যালয় পরিদর্শন এবং ছবি-ভিডিও প্রকাশ সাধারণ মানুষ ও যুবদলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারা মনে করছেন, রাজনৈতিক উত্তেজনার মধ্যেও যুবদল তাদের প্রতিবাদ স্বরূপ সুষ্ঠু ও সংগঠিতভাবে মিছিল করেছে।
এই ঘটনাটি দিনাজপুরে দলীয় কার্যক্রম, রাজনৈতিক সমীকরণ এবং স্থানীয় যুব নেতৃত্বের ভূমিকা নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে।



ফেসবুক কর্নার