October 10, 2026, 6:13 am
শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যার রহস্য উদ্‌ঘাটন ঢাকার বাসে প্রতিদিন ৫২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ঢাকার বাসে প্রতিদিন ৫২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার

ঝিনাইদহে চারুগৃহ শিশুস্বর্গ প্রি-স্কুলে বসন্ত উৎসব ও পিঠা মেলা

অভয়নগর প্রতিবেদক

বসন্তের আগমনী বার্তা আর ফাগুনের রঙিন আবেশে মুখর হয়ে ওঠে ঝিনাইদহের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান চারুগৃহ শিশুস্বর্গ প্রি-স্কুল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বসন্ত উৎসব ও পিঠা মেলা ১৪৩২। রঙিন পাঞ্জাবি, শাড়ি ও নান্দনিক সাজে সেজে ছোট্ট শিক্ষার্থীরা দিনব্যাপী আয়োজনে অংশ নেয়। নাচ, গান, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝিনাইদহ সদর উপজেলার ইউএনও হোসনেআরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুষেন্দু কুমার ভৌমিক, আমেনা খাতুন কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ আব্দুস সালাম এবং সমাজসেবক সালাউদ্দিন গাউস গোর্কি। অতিথিরা বলেন, শিশুদের মাঝে ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পিঠা মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্টল ছিল দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আরেফিন অনু জানান, প্রতি বছরই শিশুদের মাঝে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন করা হয়। দিনব্যাপী এ উৎসবে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও সুধীজনদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়, যা শিশুদের মনে রেখে যাবে উজ্জ্বল স্মৃতি।



ফেসবুক কর্নার