July 3, 2026, 4:20 pm
শিরোনাম :
খুলনায় দুর্বৃত্তের গুলিতে স্কুলছাত্রী আহত, তদন্তে পুলিশ বিয়ের দাওয়াতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল চাচি-ভাতিজির বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জোনাকি ব্র্যান্ডের নকল কয়েল বিক্রির অভিযোগে পঞ্চগড়ে ব্যবসায়ী গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা ৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান

সিরাজগঞ্জে সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত ২

হারুন আর রশিদ হাবিবুল্লাহ সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চকনুর আঞ্চলিক সড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১টা ২২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা একটি সিএনজি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলের দুই আরোহী মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এদিকে স্থানীয়রা সড়কটিতে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।



ফেসবুক কর্নার