August 17, 2026, 8:39 pm
শিরোনাম :
ট্রেনের ঘটনায় গ্রেপ্তার অন্য অন্তরা, বিভ্রান্তিতে অভিনেত্রী চিকিৎসার কথা বলে নারীকে ডেকে অতঃপর ৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস

ধর্ষণের অভিযোগে শিক্ষক‌কে পু‌লি‌শে সোপর্দ

মোঃ ইসমাইল হোসেন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের লিটন সরকার নামে এক শিক্ষককে ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষার্থীরা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত ২৯ জানুয়ারি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় প্রলোভন ও চাপ প্রয়োগ করে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে শিক্ষক লিটন সরকারের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও ধারণ করা হয় এবং সম্প্রতি সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় আলোচনায় আসে।

পুলিশ আরও জানায়, ভিডিও ছড়িয়ে পড়ার পর সোমবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককে আটক করে মারধর করে এবং তার শাস্তি ও বহিষ্কারের দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে থানায় নিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিক রহিমা আক্তার বলেন, আমি স্কুলে এসে শিক্ষার্থীদের কাছে ঘটনাটি জানতে পারি এবং স্থানীয় ব্যক্তিদের অবহিত করি। পরে পুলিশ এসে শিক্ষককে নিয়ে যায়।

অভিযুক্ত শিক্ষক দাবি করেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক ব্যক্তি আমার কাছ থেকে লক্ষা‌ধিক টাকা আদায় করেছে।

আড়াইহাজার থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রিপন কুমার সরকার বলেন, পুলিশ অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে এসেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



ফেসবুক কর্নার