October 10, 2026, 6:11 am
শিরোনাম :
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যার রহস্য উদ্‌ঘাটন ঢাকার বাসে প্রতিদিন ৫২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ঢাকার বাসে প্রতিদিন ৫২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

ইউএনও’র কক্ষে গোপন ভিডিও ধারণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জিডি

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহম্মদের কক্ষে গোপনে ভিডিও ধারণের অভিযোগে উম্মে মাহাবুবা সোমা নামে এক প্রধান শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে পলাশবাড়ী থানা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ইউএনও’র কার্যালয়ে গোপন ভিডিও ধারণের সময় তাকে আটক করা হয়। আটককৃত উম্মে মাহাবুবা সোমা সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
ইউএনও শেখ জাবের আহম্মদ জানান, ঘটনার বিষয়ে থানায় জিডি করা হয়েছে এবং সংশ্লিষ্ট মোবাইল ফোন জব্দ করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
থানা অফিসার ইনচার্জ সরোয়ার হোসেন জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।



ফেসবুক কর্নার