June 24, 2026, 4:03 pm
শিরোনাম :
গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

চরফ্যাশনে মাদক সংক্রান্ত বিরোধে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

নয়ন চৌধুরী

ভোলার চরফ্যাশন উপজেলায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে ভূট্টু দালাল (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই এলাকার সম্রাট, বেল্লাল ও আমজাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের পরিবার।
নিহত ভূট্টু দালাল আকতারুজ্জামানের ছেলে এবং শশীভূষণ থানার রসুলপুর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি তিন ছেলে ও এক কন্যা সন্তানের জনক। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতের চাচাতো ভাই ফিরোজ দালাল জানান, ভূট্টুর মেজ ছেলে আমির হোসেনের সঙ্গে অভিযুক্তদের পূর্বে সুসম্পর্ক ছিল। সম্প্রতি বেল্লাল আমিরকে মাদক কেনার জন্য টাকা দেন। এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, শুক্রবার রাতে সম্রাটের ডাকে বাড়ির সামনে গেলে বেল্লাল ও আমজাদ আমিরকে মারধর করে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
নিহতের মেয়ে রহিমা বেগম দাবি করেন, ছেলেকে মারধরের ঘটনার প্রতিবাদ করায় শনিবার রাতে অভিযুক্তরা তার বাবাকে বাড়ির সামনে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। এ বিষয়ে ফকরুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, শশীভূষণ থানা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার